রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

‘গর্ভবতী মায়েদের চিকিৎসায় অগ্রাধিকার দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাকালে সরকারি-বেসরকারি সব হাসপাতালে গর্ভবতী মায়েদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টেস্টসহ অন্য চিকিৎসা দেয়ার নির্দেশনা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত রিট নিষ্পত্তি করে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মুহা. খায়রুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে থাকা আইনজীবী মুহা. তানভীর আহমেদ জানান, গত ১ জুন করোনায় সরকারি-বেসরকারি সব হাসপাতালে গর্ভবতী মায়েদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা টেস্টসহ চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছিলেন। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

পরে মামলাটি নতুন কোর্টে শুনানির জন্য দিন ধার্য হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার এ মামলার শুনানি নিয়ে আদালত আগের নির্দেশনা অব্যাহত রেখেছেন এবং মামলাটি নিষ্পত্তি করে দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ