রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

অসতর্কতায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা মহামারী তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে সচেতনতার দিক থেকে গা-ছাড়াভাব পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত চিকিৎসকদের মাঝে চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিএনপি নেত্রীর চিকিৎসার দিক বিবেচনা করে এর আগে জামিন দেয়া হয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনা পরিস্থিতিতে তার চিকিৎসার বিষয় চিন্তা করে সরকার আবারও মানবিক বিবেচনায় তার সাজা স্থগিতের মেয়াদ বাড়িয়েছে।

দিনাজপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার ঘটনায় ওবায়দুল কাদের দুঃখ প্রকাশ করে কাদের বলেন, অপরাধী যেই হোক আইনের আওতায় তাকে আনা হবে। ইউএনও'র সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।

তিনি বলেন, করোনা ও বন্যা পরিস্থিতিতে এ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে ১ কোটি ২৫ লাখেরও বেশি পরিবারকে খাদ্য সামগ্রী ও ত্রাণ করা হয়েছে। পাশাপাশি ১১ কোটি টাকারও বেশি নগদ সহায়তা প্রদান করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ