রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

মাওলানা আবদুল হালিমের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঐতিহ্যবাহী ধামতী ইসলামিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ও ধামতীর পীর প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ আবদুল হালিমের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা মুহাম্মদ আবদুল হালিম একজন প্রথিতযশা আলেমে দ্বীন ও শিক্ষাবিদ ছিলেন। ইসলামী শিক্ষা বিস্তার ও দ্বীনের প্রচার-প্রসারে তার অসামান্য অবদান দেশবাসী আজীবন স্মরণ রাখবে। তার মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

নেতৃদ্বয় মাওলানা মুহাম্মদ আবদুল হালিমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ