রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সাবেক প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস অসুস্থ: দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর সভাপতি ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস অসুস্থ। রাজধানীর জামিয়া আরাবিয়া রামপুরা নতুনবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ওয়ালী উল্লাহ আরমান আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল সোমবার (৩১ আগস্ট) তার শরীরে হালকা জ্বরের প্রাদূর্ভাব দেখা দেয়। এর আগের দিন তিনি ঢাকা থেকে ফ্লাইটযোগে যশোর মনিরামপুর নিজ বাড়িতে যান। এরপরই তাঁর বুকে হালকা ব্যাথা অনুভব করেন। বর্তমানে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

তিনি আরও জানান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াককাস আগে থেকেই ব্রেন স্ট্রোক ও বাইপাস সার্জারির রোগী। উচ্চমাত্রার ডায়াবেটিসসহ আরো নানা অসুখও রয়েছে তাঁর। তিনি তাঁর সুস্ততার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ