রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

পবিত্র কুরআন অবমাননার ঘটনায় আল্লামা কাসেমীর নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুইডেন ও ডেনমার্কে ইসলামবিদ্বেষী উগ্রপন্থী গোষ্ঠী কর্তৃক মহাগ্রন্থ পবিত্র কুরআন অবমাননার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, পশ্চিমের দেশগুলোতে পরিকল্পিতভাবেই এমন ন্যাক্কারজনক ঘটনা কিছু দিন পর পর ঘটানো হয়ে থাকে। এতে তাদের একটাই উদ্দেশ্য, তারা যেকোনভাবে শান্তিপ্রিয় মুসলমানদের বিক্ষুব্ধ করে তুলে চরমপন্থার দিকে ঠেলে দিতে চায়। যাতে করে মুসলমানদের উপর হামলে পড়ার জন্য, তাদেরকে দাবিয়ে রাখতে অজুহাত দাঁড় করানো যায়।

‘এটা অত্যন্ত জঘন্য ও নোংরা অপকৌশল। আমি বুঝতে পারি না, তারা কি করে নিজেদেরকে সভ্য বলে দাবি করে। তারা নিজেদের সভ্য বলে দাবি করা ভণ্ডামি ছাড়া কিছু নয়। অথচ কোন ধর্ম ও ধর্মগ্রন্থ নিয়ে এমন বর্বরতা আইয়্যামে জাহিলিয়্যাতেও ছিল না।’

জমিয়ত মহাসচিব বলেন, ইসলাম ও মুসলমানের সৌন্দর্য এখানে যে, তারা কখনো কোন আসমানী কিতাবের প্রতি অসম্মান প্রদর্শন করেন না। কারণ, মুসলিমরা আল্লাহ তায়ালার সমস্ত কিতাব ও সকল পয়গম্বরগণের উপর বিশ্বাস ও শ্রদ্ধাবোধ বজায় রেখে চলেন। তাছাড়া প্রকাশ্যে ঘোষণা দিয়ে অন্য কোন ধর্মগ্রন্থ ও ধর্মীয় স্থান নিয়ে এমন বর্বর কাণ্ডেজড়িত থাকার নজির মুসলমানদের ক্ষেত্রে নেই।

পবিত্র কুরআনে আগুন দেয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সুইডিশ সরকারের পদক্ষেপকে লোক দেখানো আখ্যায়িত করে আল্লামা কাসেমী বলেন, দেশটির সরকার এই বর্বরতারোধে আন্তরিক হলে এটা সংঘটন কখনোই সম্ভব হতো না। তিনি ইউরোপকে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিতে উগ্রবাদি ডানপন্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, মুসলমান জনসাধারণের মৌলিক অধিকার, মর্যাদাবোধ ও নিরাপত্তার বিরুদ্ধে অব্যাহত হুমকি সৃষ্টিকে প্রশ্রয় দিয়ে ইউরোপের সভ্য বলে দাবি করা ভণ্ডামি ছাড়া কিছু নয়। বর্তমানে ইন্টারনেট নির্ভর সোশ্যাল মিডিয়ার ব্যাপক ব্যবহার ও অবাধ তথ্যপ্রবাহের যুগে কারো কোন অপকীর্তিই গোপন রাখা সম্ভব নয়। আমরা আশা করি, অন্তত নিজেদের সভ্যতার মুখোশ খসে পড়া রোধে ইউরোপের বোধোদয় হবে এবং প্রকৃত সভ্যদের মতো আচরণে মনোযোগী হবে।

মুসলমানদের প্রতি সর্বোচ্চ ধৈর্য ধারণ, শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে চলা এবং শত্রুদের পাতা ফাঁদে পা দিয়ে কোনরূপ সহিংসতায় না জড়াতে আহ্বান জানান আল্লামা নূর হোসাইন কাসেমী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ