রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

মোবাইলে পাঠানো হবে এমপিও শিক্ষকদের বেতন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বেতনের টাকা মোবাইলের মাধ্যমে পৌঁছানোর পরিকল্পনা নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের কেন্দ্রীয় পলিসির অংশ হিসেবে সরকার থেকে ব্যক্তি (জিটুপি) প্রকল্পের মাধ্যমে এই টাকা পৌঁছে দেয়া হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই অর্থ দেবে বাংলাদেশ ব্যাংক।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও কলেজ) মুহা. শাহেদুল খবির চৌধুরী বলেন, অর্থ মন্ত্রণালয়ের একটি পলিসি রয়েছে। যিনি সার্ভিস দিচ্ছেন তার কাছে যাতে সরাসরি অর্থ পৌঁছে যেতে পারে। বিষয়টি এখনো আলোচনা পর্যায়ে রয়েছে। জিটুপি’র মাধ্যমে পেমেন্ট দেওয়া হবে। সরকারের সব ধরনের স্টেক হোল্ডারদের জন্য এই পলিসি করা হয়েছে। এর আগে শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হয়েছে এই পদ্ধতিতে।

অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, আমরা এরই মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন ভাতা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়ার উদ্যোগ নিয়েছি। এবার এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দেয়ার বিষয় নিয়ে কাজ চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সেবা পেতে এমপিওভুক্ত শিক্ষকদের মোবাইল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ওই তালিকা ধরে বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।

শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ যে প্রক্রিয়ায় পাঠানো হয়েছে একই প্রক্রিয়ায় শিক্ষকদের বেতন পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনা চূড়ান্ত হলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ