শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

কাপড় পবিত্র করার সময় বিসমিল্লাহ পড়া কি জরুরি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: অনেক সময় পড়নের কাপড় অপবিত্র হয়ে যায়। কাপড় বিভিন্ন কারণে অপবিত্র হতে পারে। তবে এ অপবিত্র কাপড় পবিত্র করার সময় কি বিসমল্লিাহ পাঠ করতে হবে?

আগের যুগের মহিলারা সাধারণত এ বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে থাকেন। তারা বলেন, কাপড় পবিত্র করার জন্য তিনবার ধৌত করতে হবে এবং প্রতিবার বিসমিল্লাহ পড়তে হবে।

দারুল উলুম দেওবন্দের ফাতাওয়া বিভাগে এ নিয়ে চাওয়া হয়েছিলো একটি ফাতাওয়া। সেখানে জবাব দেয়া হয়েছে যে, কাপড় পবিত্র করার  জন্য বিসমিল্লাহ পাঠের কোনো প্রয়োজনীয়তা নেই। বরং কাপড়টি যদি তিনবার ভাল করে ধুয়ে ফেলা হয় এবং প্রতিবার ভালো করে নিংড়ানো হয় তাহলেই যথেষ্ট। কাপড় পবিত্র হয়ে যাবে। পুনরায় এ কাপড় দিয়ে নামাজসহ যে কোনো কাজে ব্যবহার করা যাবে।

দেওবন্দের ওয়েবসাইটে প্রদত্ত জবাবে দলীল হিসেবে বলা হয়, কাপড় পবিত্র করা সময় বিসমিল্লাহ পাঠ কুরআন ও হাদিস দ্বারা প্রমাণিত নয়।

সূত্র: دارالافتاء ، দারুল উলূম দেওবন্দ এর ওয়েবসাইট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ