রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

দুই পক্ষের সংঘর্ষে ২ জনের মৃত্যু, ছেলের মৃত্যুর খবরে মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান: ময়মনসিংহের শেরপুরে নালিতাবাড়িতে জমি নিয়ে সংঘর্ষে এক ইউপি সদস্যসহ দুইজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। এদিকে ইউপি সদস্যের মৃত্যুসংবাদ শুনে তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

বুধবার (২৬ আগস্ট) সকালে নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইগাতি উপজেলার গৌরিপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহা. জয়নাল আবেদীন (৫৫) ও নালিতাবাড়ি উপজেলার রিয়াজুল করিম (৬৫)।

জানা যায়, দেড় একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে জিয়াউল হকের সাথে ইয়াদ আলী ও মফিজুল হকের বিরোধ ও মামলা চলছে। জিয়াউল হক গতকাল সকালে জমিতে বীজতলা রোপন করতে গেলে অপর পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে তাদেরকে বাধা দেয়। ঘটনা মীমাংসা করতে ইউপি সদস্য জয়নাল আবেদীন সেখানে উপস্থিত হয়। পরে উভয়পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য জয়নাল আবেদীন ও রিয়াজুল করিমসহ ৫জন আহত হন।

আহতদের স্থানিয়রা প্রথমে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়। আবস্থার অবনতি হলে দু’জনকে ময়মনসিংহ মেডিকেলে আনা হলে দুপুর ১টা ৩০মিনিটে কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবেদীন ও রিয়াজুল করিমকে মৃত ঘোষণা করে। অন্য আহতদের ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে ইউপি সদস্য জয়নাল আবেদীনের মৃত্যুসংবাদ তার বনগাঁও খন্দকারপাড়া গ্রামের বাড়িতে পৌঁছালে তার বৃদ্ধ মা জয়নবী বেগম (৯০) হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নালিতাবাড়ি থানার ওসি বশির আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। পরিস্থিতি এখন কনট্রোলে আছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ