শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

স্বাস্থ্যবিধি মেনে বেফাকভূক্ত মাদরাসাগুলো খোলার অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারী প্রজ্ঞাপনের উপর ভিত্তি করে বেফাকভূক্ত মাদরাসাগুলোর খোলার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডটি। তবে পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

আজ বুধবার কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক অধ্যাপক মাওলানা যােবায়ের আহমাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসা কর্তৃপক্ষকে জানানাে যাচ্ছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ হতে ‘কওমী মাদরাসাসমূহের কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সূত্র নং- ৫৭.০০.০০০০.০৮৫.৬৯.০০৬.১৫-১৪৬ তারিখ ০৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ, ২৪ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ। উপযুক্ত বিষয়ে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করে নিম্নবর্ণিত শর্তে (প্রয়ােজনে স্বাস্থ্য বিভাগের মনিটরিং-এর মাধ্যমে) কওমী মাদরাসাসমূহের কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি প্রদান করা হয়।

ক, প্রত্যেক শিক্ষার্থীর মাস্ক, হ্যান্ডগ্লাভস ও মাথায় নিরাপত্তা টুপি পরিধান করা আবশ্যক। খ, মাদরাসায় প্রবেশের পূর্বে মূল প্রবেশদ্বারে স্যানিটাইজিং করতে হবে। গ, শিক্ষার্থীরা তার নিজ নিজ কক্ষে অবস্থান করবে। বিক্ষিপ্তভাবে এদিক সেদিক চলাফেরা করবে না। ঘ, একজন শিক্ষার্থী থেকে অপর শিক্ষার্থী কমপক্ষে তিন ফুট দূরত্বে অবস্থান করবে। ঙ. কোভিড-১৯ এর কারণে কোলাকুলি ও মুসাফাহা করবে না। চ, শিক্ষক ও কর্মচারীগণও একইভাবে সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণ করে ক্লাস গ্রহণ করবেন।

অতএব, প্রজ্ঞাপনে নির্দেশিত স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে শিক্ষা কার্যক্রম চালু করা যাবে।

উল্লেখ্য, পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা অনতিবিলম্বে প্রকাশ করা হবে ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ