শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

৬ শর্তে কওমি মাদরাসা খোলার অনুমতি দিলো সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৬টি শর্তের ভিত্তিতে কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার।

আজ সোমবার (২৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করে নিম্নবর্ণিত শর্তে (প্রয়োজনে স্বাস্থ্য বিভাগের মনিটরিংয়ের মাধ্যমে) বাংলাদেশের সকল কওমি মাদ্রাসা সমূহের কিতাব বিভাগের শিক্ষা কার্যক্রম শুরু ও পরীক্ষা গ্রহণের অনুমতি দেওয়া হল।

তবে এ ক্ষেত্রে মানতে হবে কিছুু শর্ত। শর্তগুলো হল— এক. প্রত্যেক শিক্ষার্থীর মাস্ক, হ্যান্ডগ্লাভস ও মাথায় নিরাপত্তা টুপি পরা আবশ্যক। দুই. মাদ্রাসায় প্রবেশের পূর্বে মূল প্রবেশদ্বারে স্যানিটাইজিং করতে হবে। তিন. শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে অবস্থান করবে। বিক্ষিপ্তভাবে এদিকসেদিক চলাফেরা করবে না। চার. একজন শিক্ষার্থী থেকে অন্য শিক্ষার্থী কমপক্ষে তিন ফুট দূরত্ব অবস্থান করবে। পাঁঁচ. কোভিড-১৯ এর কারণে কোলাকুলি ও মুসাফাহা করবে না। ছয়. শিক্ষকগণ ও কর্মচারীগণও একইভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।

উল্লেখ্য, গত ১২ জুলাই থেকে দেশের সব হাফিজিয়া মাদ্রাসা চালুর অনুমতি দিয়েছে সরকার। ৮ জুলাই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়, এসব মাদ্রাসাকে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এরও আগে ১ জুন দেশের কওমি মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে অফিস খোলার অনুমতি দিয়েছিল সরকার। সে ধারাবাহিকতায় কুরবানির আগে মাদ্রাসার অন্য বিভাগগুলো খোলারও অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু তখন অনুমতি দেওয়া হয়নি।

কওমী মাদরাসার সম্মিলিত শিক্ষাবোর্ড আল হাইআতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়ার অধিনে থাকা কওমী মাদরাসার একটি বোর্ড ‘জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের’ উধ্বর্তন চার সদস্য তথা এ বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ ও মাওলানা ইয়াহইয়া মাহমুদ এবং বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী এবং মাওলানা মুজিবুর রহমানসহ কওমি আলেমদের একটি প্রতিনিধি দল গত ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সাথে বৈঠক করেন এবং কওমী মাদরাসাগুলো খুলে দেওয়ার অনুরোধ জানান। এর ভিত্তিতে আজ সরকার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ