সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

হাইয়াতুল উলইয়ার তাকমিল পরীক্ষা ২০ সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

তাকমিলের (দাওরায়ে হাদীস) পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে ২০ সেপ্টেম্বর। ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’র স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

আজ সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব কওমি মাদরাসার পরীক্ষা নিতে পারবে বলে জানানোর পর সংস্থাটি এ সিদ্ধান্ত নেয়।

এ প্রজ্ঞাপনের পপর আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির সভায় পরীক্ষার বিষয়ে তিনটি সিদ্ধান্ত হয়।

এক. ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা শুরু: ২০ সেপ্টেম্বর ২০২০ ঈসাব্দ, রবিবার। পরীক্ষা শেষ: ২৯ সেপ্টেম্বর ২০২০ ঈসাব্দ, মঙ্গলবার।

দুই. পূর্বের মত ১০ বিষয়ের পরীক্ষা হবে, ৪টি প্রশ্নের মধ্যে ২টির উত্তর দিতে হবে। (নাসায়ী ও ইবনে মাজাহ শরীফ, তিরমিযী-২ ও শামায়েলে তিরমিযী শরীফ এবং মুওয়াত্তায়ে ইমাম মালিক ও মুওয়াত্তায়ে ইমাম মুহাম্মদ কিতাবের ২টি প্রশ্নের ১টির উত্তর প্রদান করতে হবে।)

তিন. পরীক্ষার সময়: ৩ ঘণ্টা।

এর আগে গত ১৭ আগস্ট কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদরাসাগুলো। ওইদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেন কওমি মাদরাসার একটি বোর্ড জাতীয় দ্বিনি মাদরাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের একটি প্রতিনিধি দল। পরীক্ষা নেয়ার অনুমতি দেয়া হলেও কিতাব বিভাগ চালুর অনুমতি দেয়নি সরকার।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকে একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো কওমি মাদরাসা আপিল করেছিল তারা উপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়। সেটা গভর্নমেন্ট এগ্রি (সম্মতি) করেছে। অর্ডার জারি হয়ে যাবে। ওদের পরীক্ষাগুলো হবে ডিগ্রি ও মাস্টার্স লেভেলের। তবে জেনারেল কওমি মাদরাসা খুলবে না। ওই (কিতাব বিভাগ খোলা) বিষয়ে সিদ্ধান্ত হয়নি।’

তিনি বলেন, ‘তবে সরকার কিছু কন্ডিশন দিয়ে দিয়েছে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে তারপর করতে হবে।’ কত তারিখ থেকে পরীক্ষা নিতে পারবে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা তো তাদের বিষয়। তাদের সুবিধা মতো সময়ে নেবে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ