শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা কবে হবে বা কীভাবে হবে এসব বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আগামীকাল মঙ্গলবার (২৫ আগস্ট)।

নাম প্রকাশে অনিচ্ছু শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, মঙ্গলবার পরীক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, নাকি আরো ছুটি বাড়ছে সে বিষয়ে কালই সিদ্ধান্ত হতে পারে।

এদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে পরিস্থিতি স্বাভাবিক হলে। তবে এখনো তেমন কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না। এইচএসসি পরীক্ষাও নির্ভর করছে প্রতিষ্ঠান খোলার ওপর।

এর আগে, এইচএসসি ও জেএসসি পরীক্ষার বিষয়ে ২৫ আগস্টের পর সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত হলেই দু'সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার সময়সূচী জানানো হবে।

চলতি বছরের পহেলা এপ্রিল থেকে সারা দেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এইচএসসি পরীক্ষা। অংশ নেয়ার কথা প্রায় ১৩ লাখ শিক্ষার্থীর। এদিকে আগামী পহেলা নভেম্বর থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষা। যেখানে প্রায় ২৭ লাখ পরীক্ষার্থী অংশ নেবেন। কিন্তু করোনা মহামারিতে গত ১৭ মার্চ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ভেঙে পড়েছে সব পরীক্ষার সময়সূচী।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, দু সপ্তাহের নোটিশে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ২৫ আগস্টের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ