সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

‘জনগণকে হাসিমুখে সেবা দেয়ার মনোভাব থাকতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মধ্যে হাসিমুখে জনগণকে সেবা দেয়ার মনোভাব থাকতে হবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রোববার দেশের ফিটলিস্টভুক্ত ইউএনওদের নিয়ে আয়োজিত এক অরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ইউএনওদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভিন্ন প্রয়োজনে দেশের সাধারণ জনগণ সরকারি অফিসগুলোতে যায়। এ সময় তাদের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে দ্রুত ও আন্তরিক সেবা পাওয়ার প্রত্যাশা থাকে। তাই সেবাপ্রত্যাশী এসব জনগণের যেনো কোনো ধরনের হয়রানি বা দুর্ব্যবহারের শিকার হতে না হয়, সেদিকে ইউএনওদের লক্ষ রাখতে হবে।

তিনি আরও বলেন, ইউএনওদের ধৈর্য্য ও আন্তরিকতার সঙ্গে দেশের জনগণকে সেবা দিতে হবে। তাদের মধ্যে জনগণকে হাসিমুখে সেবা দেয়ার মনোভাব থাকতে হবে।

প্রশাসনে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের ওপর সরকার কঠোর নজরদারি করছে উল্লেখ করে তিনি বলেন, কোনো কর্মকর্তা যদি অনিয়ম, দুর্নীতি বা নিয়ম বহির্ভূত কাজ করে, তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই মাঠ প্রশাসনে যারা কর্মরত আছেন, তাদের সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। হাসিমুখে জনগণকে সেবা দিয়ে একটি ‘জনবান্ধব জনপ্রশাসন' গড়ে তুলতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণের কাজ করে যাচ্ছে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরো বলেন, ইউএনওরাও স্বপ্নের সোনার বাংলা নির্মাণে কাজ করছে। তাদের আরো দক্ষতা, নিষ্ঠা ও দেশপ্রেমের সঙ্গে কাজ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ