রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মাওলানা এস এম সাখাওয়াত হুসাইনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ডা. মাওলানা এস এম সাখাওয়াত হুসাইন ইন্তেকাল করেছেন। ইন্নাল্লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

শনিবার (২২ আগস্ট) রাতে ঢাকার কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার জানাজা আজ রোববার বাদ যোহর কোটচাদপুর মেইন বাস-স্ট্যান্ড চত্ত্বরে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিনি পিতা, মাতা, দুই ভাই বোন, স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান এবং সারাদেশে অসংখ্য গুনগ্রাহী, শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মাওলানা এস এম সাখাওয়াত হোসেন কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে অনার্স এবং এমএ পাস করেন । তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ।

এদিকে তার ইন্তেকালে ইসলামী ঐক্য আন্দোলনের আমির মাওলানা আব্দুল আজিজ, নায়েবে আমির মাওলানা আজিজুল হক মুরাদ ও সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ ইসমাঈল ফারুক গভীর শোক প্রকাশ করেন।

নেতৃবৃন্দ এস এম সাখাওয়াত হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ