সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ঢাকা-১৮ উপনির্বাচনে প্রার্থী হতে চান ভিপি নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। শুক্রবার (২১ আগস্ট) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

এ সময় তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের মধ্যে এটা (নির্বাচন) নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। সেখানে অনেকেই পজেটিভ।

নির্বাচনে অংশ নিতে আপনার ইচ্ছে আছে কিনা এমন প্রশ্নের উত্তরে নুরুল হক নুর বলেন, আমরা আন্দোলন করছি মানুষের অধিকার আদায়ের জন্য। আমরা একটা রাজনৈতিক দল করবো সেখানে স্লোগান হচ্ছে 'জনতার অধিকার, আমাদের অঙ্গীকার'। আমি মনে করি, জনগণ দীর্ঘদিন থেকে ভোটাধিকার থেকে বঞ্চিত। এই অবস্থার পরিত্রাণের জন্য নির্বাচনের দরকার এবং ভোট কেন্দ্র থেকেই প্রতিরোধ করতে হবে। জনগণকে যদি ভোট কেন্দ্রে নেয়া যায় সেক্ষেত্রে ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য একটি বিপ্লব বা প্রতিরোধ ঘটানো যেতে পারে।

তিনি আরও বলেন, আমরা যদি নির্বাচনে অংশ নেই লক্ষ্য একটাই হবে, জনগণের এই ভোটাধিকার ফিরিয়ে দেয়া, ভোটকেন্দ্র থেকে জনগণের প্রতিরোধ গড়ে তোলা। এই ভাবনা থেকেই আমরা চিন্তা করছি যে ঢাকার দুটি আসন (ঢাকা-৫ ও ঢাকা-১৮) থেকে নির্বাচেন অংশ নেওয়া।

আপনি কোন আসন থেকে নির্বাচন করতে চান এমন প্রশ্নের জবাবে ভিপি নুর বলেন, যেহেতু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, যদি অংশ নেই সেক্ষেত্রে - আমি উত্তরাতে দীর্ঘসময় থেকেছি। ওই অঞ্চলে আমার পরিচিতিও আছে, সেই দিক থেকে যদি নির্বাচনে অংশ নেই সেটা ঢাকা-১৮ থেকে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ