সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মসজিদুল আকসায় আরব আমিরাতের নামাজ হারাম: ফিলিস্তিনের গ্র‍্যান্ড মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পরে পুরো মুসলিম বিশ্বে ব্যপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এরই প্রেক্ষিতে মসজিদুল আকসায় আরব আমিরাতের নামাজ আদায় নিয়ে প্রশ্ন তুলেছেন ফিলিস্তিনের গ্র‍্যান্ড মুফতি শায়খ মুহাম্মাদ হুসাইন। তিনি ফতোয়া জারি করেছেন, সংযুক্ত আরব আমিরাতের জন্য মসজিদুল আকসায় নামাজ পড়া শারঈভাবে সম্পূর্ণ হারাম।

গতকাল বৃহস্পতিবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলু এজেন্সির সূত্রে মিল্লাত টাইমস উর্দুর এক প্রতিবেদনে উল্লেখিত ফতোয়াটি প্রকাশ করা হয়। ফতোয়ায় আরো জানানো হয়, মসজিদুল আকসায় শুধু ওইসব মুসলমান নামাজ আদায় করতে পারেন যারা ইসলামি শরীয়াহ মান্য করেন; যারা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে পবিত্র এই মসজিদে নামাজ পড়বে, তাদের নামাজ শুদ্ধ হবেনা।

শায়খ মুহাম্মাদ হুসাইন আরও বলেন, যে মুসলমান আল আকসায় নামাজ আদায়ের আশা করে সে আন্তরিকভাবে ফিলিস্তিনিদের ভালবাসে এবং আল আকসার স্বাধীনতার জন্য সংগ্রাম করে। আর এভাবেই একদিন মুসলমানদের প্রথম কিবলা আল আকসা দখলদার ইহুদিদের থেকে মুক্তিলাভ করবে।

তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে মিত্রতা তৈরিকারীরা আল কুদস (জেরুসালেম) ও আল আকসাকে শত্রুদের হাতে অর্পণের ষড়যন্ত্র করছে। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দানকারী কিভাবে পূন্যময়ী এই নগরীর স্বাধীনতার কথা বলে?

শায়খ মুহাম্মাদ হুসাইনের দাবি, মসজিদুল আকসার একমাত্র পৃষ্ঠপোষক ও অবিভাবক মুসলমানরা; অবৈধ ইহুদিদের প্রথম কিবলার ওপর দখলদারি করার কোন অধিকার নেই।

সূত্র: মিল্লাত টাইমস

-এমডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ