বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গামেদীর চিন্তাধারা: আকিদাগত বিচ্যুতি নিয়ে আলেমদের আপত্তি ও সতর্কবার্তা মুখের উপকারী ব্যাকটেরিয়া ভালো রাখতে যেসব খাবার খাবেন এ সপ্তাহে হারামাইনে জুমা পড়াবেন যাঁরা ৭ নভেম্বর ইসলামী আন্দোলন দক্ষিণের সিরাত সম্মেলন, সফল করার আহ্বান ১ ডিসেম্বর শুরু এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা, দেওয়া যাবে দুই বিষয়ে  হারিয়ে যাওয়ার বেলা ইসলামবিদ্বেষী প্রচারণায়ও মার্কিন নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কার সবাইকে খুশি করতে গিয়ে হারাবেন না নিজের দ্বীন নিউইয়র্কের আইনসভায় ইতিহাস গড়লেন হিজাবি নারী আবের কাওয়াস যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আব্দুল আল-সাইয়েদ

হিজরি সন জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে প্রোডাক্টিভ মুসলিম কোম্পানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারা বিশ্বের মুসলিমদের মধ্যে হিজরি সন জনপ্রিয় করতে অনলাইন প্রচারণা চালাচ্ছে প্রডাক্টিভ মুসলিম কম্পানি। তারা ‘হ্যাশট্যাগ লেটস গো হিজরি’ প্রচারণা চালাচ্ছে এবং ‘গো হিজরি ডট অর্গ’ নামে একটি ওয়েবসাইট খোলার চেষ্টা করছে।

আজ ২০আগস্ট হিজরি নববর্ষ শুরু হয়েছে। গত ১২ আগস্ট থেকে হিজরি সন জনপ্রিয় করতে প্রডাক্টিভ মুসলিম কম্পানি ‘হ্যাশট্যাগ লেটস গো হিজরি’ প্রচারণা শুরু করে।

প্রডাক্টিভ মুসলিমের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ফারিস বলেন, মুসলিমদের ধর্মীয় জীবনের সঙ্গে হিজরি ক্যালেন্ডারের গভীর সংযোগ রয়েছে। অনেকেই হিজরি ক্যালেন্ডার ব্যবহার করাকে অসুবিধাজনক মনে করে; তবে মুসলিমরা তা নিয়মিত ব্যবহার করলে আধ্যাত্মিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে উপকৃত হবে।

তিনি আরো জানান, গো হিজরি ডট অর্গকে একটি স্বাধীন, অলাভজনক ও গবেষণামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান, যা হিজরি দিনপঞ্জি ব্যবহারের ব্যাপারে সচেতনতা তৈরি, তা ব্যবহারের অসুবিধাগুলো দূরীকরণ এবং ব্যাবহারিক জীবনে তা জনপ্রিয় করে তোলার চেষ্টা করবে।

সূত্র : সালাম গেটওয়ে

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ