সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

‘সেরা ইসলামি ব্যক্তিত্ব ২০২০’-এর পুরস্কারে ভূষিত শাইখুল আজহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্র্যান্ড ইমাম শাইখুল আজহার ডক্টর আহমদ তাইয়িবকে ‘সেরা ইসলামি ব্যক্তিত্ব ২০২০’-এর পুরস্কারে ভূষিত করেছে মালয়েশিয়া।

বুধবার (১৯ আগস্ট) মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে নতুন হিজরি বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামের সঠিক চিত্র পরিস্ফূটন, মুসলিম বিশ্বের বিভিন্ন সমস্যা সমাধানে বলিষ্ঠ ভূমিকা পালন ও বিশ্বব্যাপী আজহারি স্কলারদের সঙ্গে সুসম্পর্ক তৈরিতে অসামান্য ও নান্দনিক অবদানের জন্য শাইখুল আজহারকে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ আহমেদ শাহ, প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন, মন্ত্রীপরিষদের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেখানে শাইখুল আজহারের পক্ষে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মালয়েশিয়ায় নিযুক্ত মিসরীয় রাষ্ট্রদূত জামাল আবদুর রহিম মুতাওয়াল্লি।

উল্লেখ্য, প্রতি বছর ইসলাম ও মুসলমানদের কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য বিশ্বের বিভিন্ন সম্মানিত ব্যক্তিদের এই পুরস্কার দিয়ে থাকে মালয়েশিয়া সরকার।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ