মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

হারুন ও পাপুলের এমপি পদ বাতিলে রুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি দলীয় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) হারুনুর রশিদ এবং কুয়েতে গ্রেপ্তার সংসদ সদস্য পাপুলের পদ কেন বাতিল হবে না- জানতে চেয়ে আলাদা রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ (মঙ্গলবার) জনস্বার্থে দায়ের করা একটি রিটের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

এমপি হারুন একটি দুর্নীতি মামলায় পাঁচ বছর সাজাপ্রাপ্ত আসামী বলে জানা গেছে। গত বছর অক্টোবরে শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদকে পাঁচ বছরের কারাদন্ড দেয় আদালত।

একইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা অর্থদন্ড করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম ৪০৯ ধারায় এ রায় দেন।

অন্যদিকে, শিক্ষাগত যোগ্যতায় অসঙ্গতি থাকায় কুয়েতে গ্রেপ্তার লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ (মঙ্গলবার) এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হলফনামায় মিথ্যা তথ্য দেওয়া ও জাল সার্টিফিকেট দাখিলের অভিযোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ আসনে পাপুলে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল ফয়েজ ভুইয়া গত রোববার (১৬ আগস্ট) হাইকার্টে এই রিট দায়ের করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন শেখ আওসাফুর রহমান।

গত ৬ জুন কুয়েতের আইন-শৃংখলা বাহিনী মানবপাচার ও অর্থ পাচারের দায়ে আটক করে পাপুলকে। তার সাথে জড়িত কুয়েত সরকারের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। পাপুল কুয়েতের দুই সরকারি কর্মকর্তাকে চেকের মাধ্যমে ১১ লাখ কুয়েতি দিনার এবং নাম প্রকাশ না করা অন্য এক ব্যক্তিকে ১০ লাখ কুয়েতি দিনার দেন। সেই সাথে পাপুলের পরিবারের সদস্যদের বাংলাদেশে ছাড়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।

কুয়েতের গণমাধ্যম আল খাবাসের জানায়, পাপুল ২০ হাজার শ্রমিককে কুয়েতে নিয়েছেন বিভিন্ন কাজের নামে। বিনিময়ে তার আয় ৫ কোটি কুয়েতি দিনার টাকার অঙ্কে ১ হাজার ৩৯৮ কোটি টাকা। আর এ অর্থপাচারের অভিযোগে, তার বিরুদ্ধে হুলিয়া জারি করে কুয়েত পুলিশ। অবশেষে গত ৬ জুন রাতে তাকে আটক করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ