শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

শ্বাসকষ্ট নিয়ে আবারও হাসপাতালে অমিত শাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরীক্ষায় নেগেটিভ আসায় গত শুক্রবার হাসপাতাল ছাড়েন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে ফের অসুস্থ হয়ে পড়েছেন তিনি। প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় সোমবার গভীর রাতে তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এইমস হাসপাতালে ডা. রণদীপ গুলেরিয়ার নেতৃত্বে চিকিত্‍‌সকদের একটি দল অমিত শাহের ওপর নজর রাখছেন। গত শুক্রবারই করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যম জানায়, সোমবার রাতে অমিত শাহের রক্তচাপ খুব বেড়ে যায়। সঙ্গে ছিল প্রচণ্ড শ্বাসকষ্ট। এরপর তড়িঘড়ি তাকে এইমস-এ ভর্তি করা হয়।

হাসপাতালের পক্ষ থেকে প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, গত ৩-৪ দিন ধরে গা-হাত-পা ব্যথায় ভুগছিলেন অমিত শাহ। ক্লান্ত বোধ করছিলেন। তবে তার কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। কোভিড থেকে সেরে ওঠার পরবর্তী যত্ন নেয়ার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি ভালো আছেন। হাসপাতাল থেকেই তিনি তার কাজকর্ম চালাবেন।

গত শুক্রবার অমিত শাহের টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে। তবে চিকিৎসকের পরামর্শ আপাতত আরও কিছুদিন তিনি সেলফ আইসোলেশনে থাকবেন বলেও জানিয়েছিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ