মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

ভোটচুরির অভিযোগে বিক্ষোভে অচল বেলারুশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেলারুশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। প্রকাশিত ফলাফলে দেখা যায়, ৮০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জয়লাভ করেছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো।

তিনি ১৯৯৪ সাল থেকে এক নাগাড়ে ক্ষমতায় আছেন। তবে এবার তাকে হটাতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন বিরোধী সমর্থকরা। তাদের অভিযোগ ভোটচুরির মাধ্যমে ক্ষমতায় এসেছেন তিনি।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যত সময় যাচ্ছে বিক্ষোভ তত অগ্নিগর্ভ হয়ে উঠছে। গতকাল রোববার কয়েক লাখ বিক্ষোভকারী জড়ো হয়েছেন লুকাশেঙ্কোর বিরুদ্ধে। তাদের পরিষ্কার দাবি, নতুন নির্বাচন দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, গত ৩ দশকে এটাই বেলারুশের সবচেয়ে বড় বিক্ষোভ। প্রধান বিরোধী দলের নেত্রী সভেতলানা তিখানোভস্কায়া লিথুনিয়ায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। সেখান থেকেই তিনি ভিডিও বার্তার মাধ্যমে বিক্ষোভকারীদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন।

সভেতলানা তিখানোভস্কায়া নিরাপত্তাবাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, আপনারা বিক্ষোভকারীদের বাধা দেবেন না। তাদেরকে বরং সহায়তা করুন, কারণ তারা নিজেদের অধিকারের জন্য রাস্তায় নেমেছে। একইসঙ্গে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসীন হওয়া সরকারকে লক্ষ্য করে তিনি বলেছেন, তারা যদি সরে দাঁড়ায় তাহলে তাদের অতীত আচরণ ক্ষমা করা হবে।

বিরোধী দলীয় নেত্রী সভেতলানা তিখানোভস্কায়া আরো বলেন, আমি রাজনীতিবিদ হতে চাইনি। পরিস্থিতিই আমাকে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের সম্মুখভাগে নিয়ে এসেছে। তাই এই অবস্থান থেকে আমি আর সরতে চাইনা। বিক্ষোভকারীদের প্রতি আমার শ্রদ্ধা। বিক্ষোভের কারণে ইতোমধ্যে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ