রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

সিনহা হত্যা: র‌্যাবের তদন্ত দলকে ঘটনার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহা. রাশেদ খান (অব.) হত্যার মেরিন ড্রাইভের টেকনাফ বাহারছড়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন মামলার নতুন তদন্ত কর্মকর্তাসহ (আইও) র‌্যাবের একটি দল।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে বাহারছড়ার শামলাপুর এপিবিএন পুলিশের চেকপোস্ট পরিদর্শন করেন তারা। এসময় তাদের দেখে প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে তদন্ত দল তাদের নির্ভয়ে তথ্য দেয়ার আহ্বান জানায়।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক এএসপি খাইরুল ইসলামের নেতৃত্বে র‌্যাবের দলটি ঘটনাস্থলে ঘণ্টা দেড়েক অবস্থান করে।

এ সময় তদন্ত কর্মকর্তা বলেন, কোনো অপরাধী যেন ছাড় না পায় সেভাবে খতিয়ে দেখা হচ্ছে। আমরা কোনো পক্ষের না। প্রকৃত ঘটনা তুলে আনার জন্য কাজ করছি।

স্থানীয়রা জানান, শনিবার দুপুর সোয়া ২টার দিকে গাড়িবহরে র‌্যাবের একটি দল অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহা. রাশেদ খান হত্যার ঘটনাস্থল টেকনাফের বাহারছড়া এলাকা পরিদর্শনে আসে। তদন্ত দল ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলেন। এতে এক প্রত্যক্ষদর্শী, এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে সিনহার মরদেহ মাটিতে কীভাবে পড়েছিল সেটির বর্ণনা দেন।

বক্তব্যের সাথে মিলিয়ে ইট দিয়ে শরীরের অবয়ব তৈরি করে ঘটনার সময় সিনহা রাশেদের অবস্থান বোঝার চেষ্টা করেন র‌্যাবের নতুন তদন্ত কর্মকর্তা। এসময় একটি প্রাইভেটকার দাঁড় করিয়ে সিনহা রাশেদের প্রতীকী অবস্থান তৈরি করেন। ঘটনার সময় এপিবিএন'র চেকপোস্টে ব্যারিকেডগুলো অবস্থান বোঝার চেষ্টা করেন।

পরিদর্শনকালে তদন্তকারী দলটি ঘটনাস্থল ঘুরে দেখে এবং নানা তথ্য সংগ্রহ করে। বিকেল সাড়ে ৩টার দিকে তদন্তকারী দলটি ঘটনাস্থল থেকে ফিরে যায়।

স্থানীয় এক ইউপি সদস্য বলেন, দুপুরে র‌্যাবের একটি দল ঘটনাস্থলসহ আশপাশ ঘুরে দেখে। কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গেও কথা বলেন। এসময় তদন্ত দলের সামনে কীভাবে ঘটনা হয়েছিল সেটি বর্ণনা তুলে ধরেন এক প্রত্যক্ষদর্শী।

টেকনাফ বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীন বলেন, মেরিন ড্রাইভে বাহারছড়ায় এপিবিএন'র চেকপোস্টে র‌্যাবের একটি দল পরিদর্শন করেন। এসময় স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ