মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

বিহারে বন্যায় ২৫ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

সিনহুয়ার খবরে বলা হয়, শনিবার বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (বিডিএমডি) এ তথ্য নিশ্চিত করে।

রাজ্যের ১৬টি জেলায়র ৮১ লাখ ৩০ হাজারের বেশি মানুষ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানান, বন্যায় পাঁচ জেলায় ২৫ জন প্রাণ হারিয়েছেন।

তারা জানান, ক্ষতিগ্রস্ত জেলাগুলোর বেশ কয়েকটি নদীর পনি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবাসিক অঞ্চলগুলো প্লাবিত হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোও।

স্থানীয়রা জানান, বন্যার পানি ঘরবাড়ি এবং দোকানে ঢুকে পড়েছে। বাইরে যাওয়ার জন্য মানুষকে নৌকা ব্যবহার করতে হচ্ছে। স্থানীয় কর্মকর্তাদের মতে, সাড়ে পাঁচ লাখের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ