মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

'ইরানি ক্ষেণাস্ত্র ৮ মিনিটে আঘাত হানতে পারে আমিরাতে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে ইরান।

গতকাল শনিবার এ হুমকি দেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত বিশাল ভুল করেছে।

আরব নিউজ জানায় ওয়াশিংটন ডিসির উপসাগরীয় দেশ বিশ্লেষণ বিষয়ক সিনিয়র উপদেষ্টা করাসিক বলেন, 'ইরানি ক্ষেপণাস্ত্রগুলো আট মিনিটের মধ্যে আরব আমিরাতে আঘাত হানতে পারে'। তারা স্পর্শকাতর অবকাঠামো লক্ষ্যস্তুতে পরিণত করতে পারে অথবা তারা শুধুমাত্র মনস্তাত্বিক যুদ্ধের অংশ হিসেবে মরুভূমিকে লক্ষ্যবস্তু করতে পারে।

‌'সম্প্রতি ইরানি নৌবাহিনীর মহড়াগুলোতে এমন একটি ক্ষেপণাস্ত্র দেখা গেছে যা ভূগর্ভস্থ লঞ্চার থেকে এসেছে। এটি নতুন ছিল এবং সতর্ক বার্তা দিচ্ছে। এরপরও দুবাই ও অন্যান্য শহরগুলো এখনো নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত হয়।'

নিরাপত্তা বিশ্লেষক কারাসিক আরব নিউজকে বলেন, ইরান ইতিমেধ্যই ইরাক ও ইয়েমেনে তার ছায়া বাহিনীর মাধ্যমে ক্ষেপণাস্ত্রগুলো সৌদি আরবের বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। নতুন হুমকি গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলেও তিনি মন্তব্য করেন।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যাস্থতায় ইসরাইল-আমিরাতের মধ্যে চুক্তি অনুষ্ঠিত হয়। আঞ্চলিক শক্তি ইরানের বিরুদ্ধে সমর্থন বাড়াতেই এমন উদ্যোগ বলে ধারণা বিশেষজ্ঞদের।

রুহানি বলেন, নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের আরেক দফা বিজয় নিশ্চিত করতে এই চুক্তি করা হয়েছে। যে কারণে ওয়াশিংটন থেকে এই চুক্তির কথা ঘোষণা করা হয়।

এখন কেন ঘোষণাটি এসেছে প্রশ্ন রেখে ইরানি প্রেসিডেন্ট বলেন, যদি এটি কোনো ভুল চুক্তি না হতো, তাহলে তৃতীয় আরেকটি দেশে বসে কেন ঘোষণাটি দেয়া হয়েছে? আমেরিকায় একজন যাতে নির্বাচনে জয়ী হতে পারেন, তা নিশ্চিত করতে আমিরাত তাদের দেশের লোকজন, মুসলমান ও আরব বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ