মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

বিদেশি শ্রমিক নেয়ার নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মালয়েশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্থানীয় কর্মীদের সুরক্ষায় কয়েকটি সেক্টরে বিদেশি শ্রমিক নিয়োগে যে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। ফলে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশ থেকে শ্রমিক আসার দুয়ার উন্মোচিত হলো।

এক মন্তব্যে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী সারাভনান মুরুগান বলেন, স্থানীয় শ্রমিক না পাওয়ায় প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছে অনেক প্রতিষ্ঠান। বাধ্য হয়ে বিদেশি শ্রমিক নিয়োগের অনুমতি দেয়ার অনুরোধ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকরা। তাদের অনুরোধের ভিত্তিতেই সরকার এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

তবে নিয়োগদাতাদের আগে স্থানীয় শ্রমিক নিয়োগ এবং পরে বিদেশি শ্রমিকদের নিয়োগের ‍অনুরোধ জানানো হয়েছে।

এক্ষেত্রে বিদেশি শ্রমিক যারা বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং যাদের বৈধ ওয়ার্ক পারমিট আছে শুধু তাদের নিয়োগ দেয়া যাবে। কাজ হারানোর আগে বিদেশি শ্রমিকরা যে সেক্টর বা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তাদের সেই সেক্টরেই পুনঃনিয়োগ দেয়ারও পরামর্শ দেন মানবসম্পদমন্ত্রী।

উল্লেখ্য, করোনা ভাইরাস মহামারির মধ্যে স্থানীয়দের কাজের সুযোগ নিশ্চিত করতে জুলাই মাসে নির্মাণ, কৃষি এবং খামার সেক্টরে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে দেয় মালয়েশিয়ার সরকার। দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, জুলাই মাসে দেশটিতে ৬৭ হাজার স্থানীয় কর্মী এবং চার হাজার সাতশ’ বিদেশি কর্মী কাজ হারায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ