শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

প্রথমবারের মত ইরানি জ্বালানি কার্গো জব্দ করল যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইরানের তেলভর্তি নৌযান জব্দ করেছে। ট্রাম্প প্রশাসনের আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

আজ শুক্রবার মার্কিন কর্মকর্তাদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

ভেনিজুয়েলায় পাঠাতে চাওয়া পেট্রোলবোঝাই ইরানের চারটি ট্যাংকার জব্দ করতে গত মাসে একটি মামলা করেন মার্কিন কৌঁসুলিরা। দুই শত্রুর বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়াতে সাম্প্রতিক চেষ্টা হচ্ছে ইরানের এই নৌযান জব্দ করার ঘটনা।

ইরান যাতে তেল রফতানি করে আর্থিকভাবে এগিয়ে যেতে না, সে কারণেই এই মামলাটি করা হয়েছিল। ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শান্তির জন্যই এসব ক্ষেপণাস্ত্র কর্মসূচি হাতে নেয়ার দাবি করে আসছে তেহরান। ইরানের ওই চারটি নৌযানের নাম হচ্ছে, লুনা, পান্ডি, বেরিং ও বেল্লা। উন্মুক্ত সাগর থেকে এসব জাহাজ আটক করা হয়েছে, যা বর্তমানে হাউস্টনের পথে রয়েছে।

জাহাজগুলো জব্দ করার ক্ষেত্রে কোনো সামরিক শক্তির ব্যবহার করা হয়নি। তবে কীভাবে আটক করা হয়েছে; তাও জানা যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ