শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

করোনা: স্পেনে ধূমপান নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা সংক্রমণ বিস্তার রোধে নানা ধরণের উদ্যোগ-আয়োজন করে যাচ্ছে পৃথিবী বিভিন্ন দেশ। কিন্তু বাস্তবিক পক্ষে কতটা কার্যকর হচ্ছে, সেক্ষেত্রে একটি প্রশ্ন থেকেই যায়। তবে কিছু কিছু ব্যাপারে পৃথিবীর সবদেশ ঐকমত্য প্রকাশ করেছে।

তার মধ্যে একটি ধূমপান। ধূমপায়ী করোনা সংক্রমণে একটু বেশিই মৃত্যুঝুকিতে থাকে। তার পরিপ্রেক্ষিতে এবার ধুমপান নিষিদ্ধ করল স্পেন। এর আগে গত মাসে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক গবেষণায় বলা হয়েছে, করোনা ছড়ানোর সঙ্গে ধূমপানের সরাসরি সম্পর্ক রয়েছে।

নতুন করে করোনা সংক্রমণ শুরু হওয়ায় স্পেনের গ্যালিসিয়া প্রদেশে জনসম্মুখে ধূমপানের ব্যাপারে এ নিষিদ্ধাদেশ জারি করা হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটিতে জনসম্মুখে ধূমপান নিষিদ্ধের এই সিদ্ধান্তের পর স্পেনের অন্যান্য আঞ্চলিক সরকারও এই নিয়ম চালুর বিষয়টি নিয়ে বিবেচনা করছে।

প্রাদেশিক সরকারের এক নির্দেশনায় বলা হয়েছে, রাস্তা-ঘাট, হোটেল, রেস্তোরাঁ বা বারে যথেষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে ধূমপান নিষিদ্ধ থাকবে। এদিকে, স্পেনে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় দেশজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ