শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

করোনায় দেশে আরো ৪৪ জনের মৃত্যু, আক্রান্ত ২৬১৭ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৬১৭ জন। এই সময়ের মধ্যে কোভিড-১৯ রোগে ৪৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মোট ১৩১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে সব মিলিয়ে করোনায় মোট শনাক্ত হলো এ পর্যন্ত ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৫৫৭ জনে।

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে মহামারি শুরুর পর পাঁচমাসের বেশি সময় ধরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিভি বুলেটিন চালানোর পর ১১ই অগাস্ট সেটি বন্ধ করে দেয়া হয়েছে।এখন সবশেষ ২৪ ঘণ্টার তথ্য লিখিতভাবে জানানো হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭৮২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন। যারা গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তাদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১৩ নারী। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ