রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

আগামীকাল বাদ জুমা ও ১৫ আগস্ট বাদ যোহর দেশের সব মসজিদে বিশেষ দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামীকাল বাদ জুমা ও ১৫ আগস্ট বাদ যোহর দেশের সব মসজিদে বিশেষ দোয়া করার জন্য আবেদন করা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের দেয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ আগস্ট শনিবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম মৃত্যু বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২০ পালন করা হবে।

আগামীকাল ১৪ আগস্ট শুক্রবার বাদ জুমা এবং ১৫ আগস্ট শনিবার বাদ যোহর সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী তার পরিবারের শহিদ সদস্যবৃন্দসহ সকল শহিদের রূহের মাগফিরাত কামনায় সারা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ