মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া সময়ের দাবি: মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের স্বার্থে মাদরাসা খুলে দেয়া এখন সময়ের শ্রেষ্ট্র দাবি বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ খেলাফত আন্দোলন এর আমীর মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী। আজ বুধবার সকালে রাজধানীর কামরাঙ্গীরচর জামিয়া নুরিয়া মিলনায়তনে মাদরাসার মুহতামিম-শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, করোনা মহামারীর কারণে দীর্ঘদিন দেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে বহু শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়বে। যেখানে কুরআন-হাদিসের শিক্ষা হয় সেখানে আল্লাহর রহমত অবতীর্ণ হয়, বিপদ-আপদ দূর হয়। তিনি আল্লাহর রহমত ও করোনা মহামারি থেকে মুক্তির প্রত্যাশায় অবিলম্বে মাদরাসা খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, লালমাটিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা মাহবুবুল হক কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশের মহাসচিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতি মুজিবুর রহমান, মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি হাবীবুর রহমান, মুফতি ইলিয়াছ মাদারীপুরী, মুফতি আ.ফ.ম আকরাম হুসাইন, মুফতি ফয়জুল্লাহ সাদী, মুফতি জাফর আহমদ, মুফতি মুহাম্মদুল্লাহ নোমানী, মুফতি সিদ্দিকুর রহমান সাইফী, মুফতি ওমর ফারুক, মুফতি ওয়ালী উল্লাহ নোমান, মুফতি শাহাদাত হুসাইন, মুফতি ওয়াসিফুর রহমান, মুফতি খায়রুজ্জামান হুযাইফী, মুফতি আবু সুফিয়ান, মুফতি আল আমিন প্রমূখ।
এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ