রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

বন্যার্তদের ১১ হাজার ৭৫০ টন চাল দিয়েছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্যায় দেশের ৩৩টি জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এতে ৯ লাখ ৭৪ হাজার ৩১৩টি পরিবারের ৫৪ লাখ ৫১ হাজার ৫৮৬ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। মারা গেছেন ৪১ জন। ক্ষতিগ্রস্থদের সহায়তায় সরকার এ পর্যন্ত ১৯ হাজার ৫১০ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে আরও বলা হয়, দেশের রাজধানী ঢাকাসহ গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে কয়েকদফা বন্যা হয়েছে।

বন্যাকবলিত উপজেলার সংখ্যা ১৬৫টি এবং ইউনিয়নের সংখ্যা ১ হাজার ৮৬টি। পানিবন্দি পরিবার সংখ্যা ৯ লাখ ৭৪ হাজার ৩১৩টি এবং ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা ৫৪ লাখ ৫১ হাজার ৫৮৬ জন। বন্যায় এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪১ জন।

বন্যা কবলিত জেলাগুলোতে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ১ হাজার ২৯৫টি। আশ্রয়কেন্দ্রে আশ্রিত লোক সংখ্যা ৪০ হাজার ৩৬০ জন। আশ্রয় কেন্দ্রে আনা গবাদি পশুর সংখ্যা ৬৭ হাজার ৪০৮টি। বন্যাকবলিত জেলাসমূহে মেডিকেল টিম গঠন করা হয়েছে ৮২৪টি এবং বর্তমানে চালু আছে ২৫৮টি।

ক্ষতিগ্রস্থদের মাঝে সরকার এ পর্যন্ত ১১ হাজার ৭৫০ মেট্রিক টন চাল বিতরণ করেছে। বন্যাকবলিত জেলা প্রশাসনসমূহ থেকে ১০ আগস্ট পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী নগদ টাকা বরাদ্দ দেয়া হয়েছে ৪ কোটি ২৭ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৩০ হাজার ৭০০ টাকা। শিশুখাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৫৪ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ৯১ লাখ ১৩ হাজার ৮৫৬ টাকা।

গোখাদ্য ক্রয়ের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩ কোটি ৩০ লাখ টাকা এবং বিতরণের পরিমাণ ১ কোটি ৭৮ লাখ ১৪ হাজার টাকা। শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৬৮ হাজার এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩৩৬ প্যাকেট।

এছাড়া ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে ৪০০ বান্ডিল এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১০০ বান্ডিল, গৃহ মঞ্জুরী বাবদ বরাদ্দ দেওয়া হয়েছে ১২ লাখ টাকা এবং বিতরণ করা হয়েছে ৩ লাখ টাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ