রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

১৫ আগস্ট শোক দিবসে মসজিদে মসজিদে দোয়ার আহবান ইফার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১৫ আগস্ট দেশের মসজিদে মসজিদে শোক দিবসের দোয়ার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। গণমাধ্যমে পাঠানো ইফার মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ আগস্ট শনিবার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাতবার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২০ পালন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৪ আগস্ট শুক্রবার বাদ জুমা ও ১৫ আগস্ট শনিবার বাদ যোহর সামাজিক দূরত্ব নিশ্চিত পূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় সারা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত হবে। এ বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনার জন্য মসজিদের সম্মানিত খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ