মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

যুক্তরাষ্ট্রে নতুন করে ৯৭ হাজার শিশু করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি এক রিপোর্টে উঠে এসেছে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের 'ভয়াবহ' চিত্র। দেশটিতে শুধু গত জুলাইয়ের শেষ দুই সপ্তাহে অন্তত ৯৭ হাজার শিশু প্রাণঘাতী করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে। আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স অ্যান্ড চিল্ডড্রেন্স'স হসপিটাল এ্যাসোসিয়েশনের নতুন এক গবেষণায় এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই মহামারি শুরু হওয়ার পর দেশটিতে অন্তত তিন লাখ ৩৮ হাজার শিশু করোনায় শনাক্ত হয়।প্রতিবেদনটি এমন সময় প্রকাশিত হলো যখন দেশটির বিভিন্ন রাজ্যে স্কুল খুলে দেওয়ার তোড়জোড় চলছে। করোনায় বেশি শিশু শনাক্তের তালিকায় রয়েছে দেশটির মিসৌরি, ওকলাহোমা, আলাস্কা, নেভাদা, ইদাহো এবং মন্টানা রাজ্যগুলো।

নিউ ইয়র্ক সিটি, নিউ জার্সি এবং দেশটির অন্যান্য উত্তরপূর্বাঞ্চলের রাজ্য গত মার্চ এবং এপ্রিলে করোনার সংক্রমণ চূড়ায় ছিল, তবে সেসময় এসব অঞ্চলে শিশুদের করোনা আক্রান্ত হওয়ার হার ছিল কম।

ওই রিপোর্টে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হলেও শিশুদের গুরুতরভাবে অসুস্থ হওয়ার ঘটনা ছিল বিরল। তবে দেশটির রোগ সংক্রমণ ও নিয়ন্ত্রণ সংস্থা (সিডিসি) এনিয়ে সতর্ক করেছেন।

বিশ্বে আক্রান্ত ও মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্রের অবস্থান শীর্ষে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় শনাক্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে এক লাখ ৬২ হাজার ৯৩৮ জনের।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ