বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

ঢাকার দুই সিটিতে করোনাকালে প্রতিদিন গড়ে ৫১ ডিভোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় গৃহবন্দি অবস্থায় গৃহবিবাদ বাড়ছে। ফলে ঘটছে বিয়েবিচ্ছেদের ঘটনা। এক পরিসংখ্যানে দেখা গেছে, গত জুলাই মাসে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটিতে গড়ে ৫১টি বিয়েবিচ্ছেদের ঘটনা ঘটেছে। কোভিড-১৯ সংকটের মধ্যে বিয়েবিচ্ছেদ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে বাধ্যতামূলক নৈকট্যকেই দায়ী করা হচ্ছে।

বিষয়টি ‘উদ্বেগের’ উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, বাধ্যতামূলক ঘরবন্দি জীবন মানুষের মধ্যে মানসিক চাপ ও উত্তেজনা ছড়াচ্ছে। এ অবস্থায় বিবাদে জড়িয়ে পড়ছে। ফলে বাড়ছে বিচ্ছেদ। আপসে অনীহা, সমাধান খুঁজে বের করার অনিচ্ছা, এমনকি ধৈর্যধারণের ক্ষমতা কমে যাওয়ায় বাড়ছে ডিভোর্স।

২০১৯ সালের জুলাই মাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডিভোর্সের ঘটনা ঘটেছে ৫৬৩টি। আগস্টে ৫৪৫টি। সেপ্টেম্বরে ৫৪১টি। অক্টোবরে ৮২০টি। নভেম্বরে ৪৫৩টি। ডিসেম্বরে ৪৯৮টি। ২০২০ সালের জানুয়ারিতে বিচ্ছেদ হয় ৫২৮টি, ফেব্রুয়ারিতে ৪৫২টি, মার্চে ৪৯২টি। এপ্রিলে অফিস-আদালত বন্ধ থাকায় এ মাসে তালাকের সংখ্যা শূন্য। মে মাসে ১১৩টি, জুনে ৪৪১টি এবং জুলাইয়ে সর্বোচ্চ ৮৭৮টি বিয়েবিচ্ছেদের ঘটনা ঘটে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চলতি বছরের প্রথম ছয় মাসে ১ হাজার ৫১৪টি তালাকের ঘটনা ঘটেছে। এর মধ্যে জানুয়ারিতে ৬১৮টি, ফেব্রুয়ারিতে ৪৪১ ও মার্চে ৪৫৫টি। এপ্রিলে কোনো তালাক কার্যকর হয়নি। মে-তে ৫৪টি, জুনে ৬৩২টি ও জুলাইয়ে ৬৫৪টি তালাকের ঘটনা ঘটেছে।

দিন দিন বিচ্ছেদের এই মাত্রা বৃদ্ধির কারণ হিসেবে লিঙ্গবৈষম্যকে দায়ী করেছেন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মো. মাহবুবুর রহমান। তার মতে, স্বামী-স্ত্রী একসঙ্গে অনেক সময় পার করলে তিক্ততা নয়, বরং ভালোবাসা বাড়ার কথা। কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যেটা ভালোবাসা না বাড়িয়ে বরং তিক্ততা বাড়াচ্ছে। এর মধ্যে অন্যতম হলো লিঙ্গবৈষম্য।

লকডাউনের কারণে কর্মজীবী স্বামী-স্ত্রী দীর্ঘদিন একই সঙ্গে থাকছে। এ সময় নানা কারণে বিভিন্ন বিষয় নিয়ে মতের অমিল দেখা দিচ্ছে; একে-অন্যের দোষ-ত্রুটিগুলো প্রকট হয়ে ধরা পড়ছে। অনেকে নিজেদের সময় দেওয়ার চেয়ে সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দিচ্ছে। এতে করে উভয়পক্ষই কোনো না কোনোভাবে নিজেদের ভালোবাসার অনুভূতির জায়গাগুলো হারিয়ে ফেলছে। শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে। পরনারী বা পরপুরুষে আকৃষ্ট হচ্ছে। সেখান থেকেও বাড়ছে ডিভোর্স।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ এহসান হাবীব বলেন, কেভিড-১৯ এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যেখানে স্বামী-স্ত্রী গৃহবন্দিত্ব