শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

গাজায় আবারো বিমান হামলা শুরু করেছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। উপত্যকার উত্তরাঞ্চলে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের কয়েকটি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেল আবিব।

ইসরায়েলি বাহিনী বলছে, গাজা উপত্যকা থেকে দুটি আগুনে বেলুন ইসরায়েলের ভেতরে বিস্ফোরিত হওয়ার পর বিমান হামলা চালানো হয়। ইসরায়েলের ভেতরে আগুনে বেলুন পাঠানোর জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল।

গতকাল রোববার রাতের হামলার কয়েক ঘণ্টা আগে ইহুদিবাদী ইসরাইলের সামরিক বাহিনী গাজার মধ্যাঞ্চলে হামাসের কয়েকটি অবস্থানে ট্যাংক থেকে গোলা বর্ষণ করে। সেদিন বিকেলে ইসরাইলের সেনারা দেইর আল-বালা শহরে ওই হামলা চালায়।

ইসরাইলি সেনারা দাবি করেছে হামাসের পক্ষ থেকে দেইর আল-বালা শহরের কাছাকাছি ইসরাইলি সেনা অবস্থানে হামলা চালানোর জবাব হিসেবে তারা হামাসের অবস্থানে ট্যাংক থেকে গোলা বর্ষণ করে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ