রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)>
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের শম্ভুগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৪জন।

আজ (৯আগস্ট) রবিবার বিকেল ৪টার দিকে ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি আফিস সম্মুখে মিনিট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ১জনের মৃত্যু হয়। এসময় গুরুতর আহত হয় আরও ৪জন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুল রহমান আওয়ার ইসলামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তির নাম মো. আব্দুল জলিল (৫৫)। পিতা মৃত তালেব হুসেন, তার বাড়ি ময়মনসিংহ সদরে। নিহত ব্যক্তির লাশ পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এমডব্লিউ/