রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মাওলানা মনিরুজ্জামান সিরাজীর মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাওলানা মাওলানা মনিরুজ্জামান সিরাজীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

শোকবার্তায় তারা বলেন, মরহুম মাওলানা মনিরুজ্জাম সিরাজী বাংলাদেশের আলেম সমাজের এক উজ্জল নক্ষত্র ছিলেন। তিনি বাতিলের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মত একজন প্রথিতযশা আলেমের মৃত্যুতে সৃষ্ট শূন্যতা কখনো পূরণ হবার নয়।

আজ ০৯ আগস্ট দুপুর সোয়া ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৯২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ৩ মেয়ে নাতি-নাতনিসহ বহু গুনগ্রাহী রেখে যান। তিনি হাজার হাজার আলেমের ওস্তাদ ছিলেন। আজ বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শোকবার্তায় তারা মরহুম মাওলানা মনিরুজ্জামান সিরাজীর রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ