মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আবারো ভারতের করোনা সেন্টারে আগুন, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে ফের করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গুজরাটের আহমেদাবাদের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার একই ঘটনার পুনারাবৃত্তি ঘটলো অন্ধ্রপ্রদেশে।

আজ রোববার ভোরে জেলার বিজয়ওয়াডায় একটি করোনা সেন্টারে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ভোর ৫টার দিকে স্বর্ণ প্যালেস নামের একটি হোটেলে আগুন লাগে। স্থানীয় একটি হাসপাতাল হোটেলটি ভাড়া নিয়ে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার কাজে ব্যবহার করছিলো। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর পরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার কাজ শুরু করে। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ১০ জন। তাদের অন্য একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে ৩০ জন রোগীকে। তবে এখনো অনেকে হোটেলটিতে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। তবে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই কোভিড-১৯ সেন্টারটিতে আগুন লেগেছে। এ বিষয়ে ফায়ার সার্ভিস তদন্ত শুরু করেছে।

এর আগে গত বৃহস্পতিবার ভোররাতে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ জেলার নবরংপুরে বেসরকারি শ্রেই নামের একটি করোনা ডেডিকেটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় ৩ নারীসহ অন্তত ৮ জন প্রাণ হারান। তারা সবাই হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ