শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

শেখ হাসিনা সরকারের শেকড় অনেক গভীরে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি অশুভ চক্র নানা ইস্যুতে সরকারের বিরুদ্ধে গুজব রটনা ও অপপ্রচারে লিপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের শেকড় এদেশের মাটির অনেক গভীরে। সরকারের বিরুদ্ধে গুজব রটিয়ে কোন লাভ হবে না।

আজ শুক্রবার সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের খুলনা সড়ক জোন, বিআরটিএ,ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের নিয়মিত আলোচনার অংশ হিসেবে তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় যুক্ত হন।

তিনি বলেন, শেখ হাসিনার সরকার কারো হাতে ইস্যু তুলে দিবেনা, তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হয়েছে।’

আদালত খুলে দেওয়া প্রসঙ্গে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, জনস্বার্থ এবং বিচারপ্রার্থীদের বিষয় বিবেচনায় নিয়ে নিম্ন আদালতে বিচার কাজ শুরু হয়েছে। বিচারালয় স্বাস্থ্যবিধি প্রতিপালনসহ মাস্ক পরিধান বাধ্যতামূলক করতে আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।

মন্ত্রণালয়ের অধীনস্থ সকল দপ্তরের সংস্থার কর্মকর্তাদের উদ্দেশ্যে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, পদোন্নতি, পদায়নের ক্ষেত্রে যোগ্যতার পাশাপাশি আমরা পারফরমেন্সকেও মূল্যায়ন করব। সরকারি দায়িত্ব পালন সেবার মানসিকতা সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার এবং কর্মনিষ্ঠা মূল্যায়ন করা হবে।

তিনি বলেন, ভালো কাজ করলে পুরস্কৃত হবেন মন্দ কাজ করলে তিরস্কৃতসহ চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকলকে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সূত্র: বাসস

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ