বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বিধ্বস্ত বৈরুতের আগের অবস্থায় ফেরার আশা কম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননে বিস্ফোরকের গুদামে ভয়াবহ বিস্ফোরণে বিধ্বস্ত রাজধানী বৈরুতে তছনছ হয়ে যাওয়া জীবন আবার আগের অবস্থায় ফেরার আশা দেখছে না অসহায় হয়ে পড়া বাসিন্দারা।

গত মঙ্গলবার বৈরুতের বন্দর এলাকায় বিস্ফোরণটি ঘটে। এতে বৈরুতের অর্ধেকই ধুলিস্যাৎ হয়েছে। মারা গেছে অন্তত ১৪৫ জন। লাখো মানুষ ঘরহারা হয়েছে, নষ্ট হয়েছে খাবার। যতদূর চোখ যায় কেবল ছড়িয়ে ছিটিয়ে আছে ধ্বংসস্তুপ।

সেই ধ্বংসস্তুপ থেকে আবার নিজেদের বাড়িঘর নতুন করে তোলার চেষ্টা করছে বৈরুতবাসী। কিন্তু আগের অবস্থা আর ফিরে পাওয়ার আশা নেই অনেকেরই।

বৈরুতের যে বন্দরে বিস্ফোরণ ঘটেছে তার কয়েকশ মিটার দূরেই একটি এলাকায় নিজ বাড়িতে বসে কথা বলছিলেন টনি আবদু নামের এক বসিন্দা। তার কণ্ঠে স্পষ্ট হয়ে ওঠে হতাশার সুর, ‘বাড়ি আর আগের মতো করে তোলার উপায় নেই। কোথায় গেল রাষ্ট্র’? প্রশ্ন তার।

বিবিসি জানায়, বিস্ফোরণের সময় হাসপাতালে না থাকায় বেঁচে যান ওই কর্মকর্তা। পরে পরিস্থিতি সচক্ষে দেখতে বেরিয়ে হাসপাতালের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে চোখের পানি সামলাতে সামলাতে ধরা গলায় তিনি বলেন, ‘রোগীরা সবাই হতভম্ব, তারা আহত হয়েছে। আমরা তাদেরকে সাহায্য করা, অন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেছি। আমরা হাসপাতাল হারিয়েছি, কাজ হারিয়েছি, আশা হারিয়েছি।’
সুত্র: রয়টার্স


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ