শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

সুস্থরা আবারো আক্রান্ত হচ্ছেন চীনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জুনের শেষ থেকে দেশের দক্ষিণ ও পশ্চিম প্রান্তে সংক্রমণ বাড়তে থাকার পরে প্রতিদিন করোনা সংক্রান্ত মিডিয়া ব্রিফিং করছেন ট্রাম্প।

হোয়াইট হাউস টাস্ক ফোর্সকে সামনে আসতে না-দিয়ে নিজেই প্রতিদিন সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন। এবং দাবি করছেন, পরীক্ষা বেশি হচ্ছে, তাই সংক্রমিতের সংখ্যা বেশি। করোনার বিরুদ্ধে তার প্রশাসনের দারুণ লড়াইয়ের খবরটা ব্রিফিংয়েই দিয়েছেন। বারবারই জোর দিচ্ছেন, করোনা-পরীক্ষায় অন্য দেশগুলো তাদের ধারেকাছেও নেই, অনেক পিছিয়ে।

এক দিন আগে খানিক জোর দিয়ে ট্রাম্প বলেন, ভারত, চীন তো ধুঁকছে! আরও বলেছেন, চীনের জন্যই গোটা বিশ্বকে ভুগতে হচ্ছে।ভাইরাসটির উৎস চীনে এখন করোনা-পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

মাঝে বেইজিংয়ে নতুন করে সংক্রমণের খবর শোনা যাচ্ছিল। যদিও তা নিয়ন্ত্রণের বাইরে যায়নি। কিন্তু শোনা যাচ্ছে- ভাইরাসের উৎসস্থল, চীনের উহানে করোনার হাত থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের অনেকের নতুন করে রিপোর্ট পজিটিভ আসছে। সুস্থ হওয়াদের ৯০ শতাংশের ফুসফুসের অবস্থা শোচনীয়।

উহান বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন ঝোংনান হাসপাতালের একটি চিকিৎসক দল, সুস্থ হওয়া ব্যক্তিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছে। তারা জানিয়েছে, ওই রোগীদের (বেশির ভাগের বয়স ৫৯-এর উপরে) ৯০ শতাংশের ফুসফুস এখনও মারাত্মক ক্ষতিগ্রস্ত। ফলে শ্বাসকষ্টে ভুগছেন তারা। হাঁটতে গিয়ে একটুতেই হাঁফিয়ে উঠছেন।

এখনও অনেককে নির্ভর করতে হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের উপর। ১০ শতাংশ রোগীর শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডিও উধাও! উল্টো তাদের অনেকে নতুন করে কোভিড-পজিটিভ।

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, যারা সুস্থ হচ্ছেন, তাদের শরীরের ইমিউন সিস্টেম বা নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ছে। লিম্ফোসাইট বি সেল (ভাইরাস আক্রান্ত হলে যা লড়াই করে)-এর সংখ্যা খুবই কম। ফলে ফাঁড়া কাটছে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ