রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

রোববার খুলছে সুপ্রিম কোর্ট, দুই পদ্ধতিতে চলবে কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল ও শারীরিক উপস্থিতি উভয় ধরনের আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা। আগামী রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে প্রায় ৩ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রধান বিচারপতির সভাপতিত্বে ফুলকোর্ট সভায় উভয় বিভাগের বিচারপতিরা ভিডিও কনফারেন্সে অংশ নেন। সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ জানায়, প্রায় ৪০ জন হাইকোর্ট বিভাগের বিচারপতি শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনার ইচ্ছাপোষণ করেন। যারা শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালনা করতে ইচ্ছুক নয়, তাদেরকে ভার্চুয়াল বেঞ্চ দেওয়ার সিদ্ধান্ত হয় ফুলকোর্ট সভায়।

এদিকে ২০২০ সালের অবকাশকালীন ছুটি বাতিলের পক্ষে মত দিয়েছেন অধিকাংশ বিচারপতি। তবে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানাননি প্রধান বিচারপতি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ