বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

জম্মু-কাশ্মীরে ৪৮ ঘণ্টায় ২ বিজেপি নেতাকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জম্মু-কাশ্মীরে ৪৮ ঘণ্টার মধ্যে আরেক বিজেপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। বিজেপির আরেক নেতাকে হত্যার ৪৮ ঘণ্টার কম সময়ের মধ্যেই এ হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয়। এতে সেখানকার বিজেপি নেতাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার শ্রীনগর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কুলগাম জেলায় বিজেপি জেলা সহ-সভাপতি সাজাদকে গুলি করে হত্যা করা হয়।

এনডিটিভির খবরে বলা হয়েছে, কুলগামে আচমকাই সাজাদ আহমেদের ওপর হামলা চালায় একদল অস্ত্রধারী। তাকে লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ঘটনার পরপরই তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সাম্প্রতিক সময়ে এ নিয়ে চতুর্থ বিজেপি নেতার ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।

বৃহস্পতিবারের ঘটনার ৪৮ ঘণ্টারও কম সময়ে কুলগামেরই আরেক পঞ্চায়েত সদস্য বিজেপি নেতা আরিফ আহমেদ খানকেও হত্যা করে হামলাকারীরা।

গত মাসে বিজেপি নেতা শেখ ওয়াসিম বারি, তার বাবা ও ভাইকে বান্দিপুর জেলায় খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। ওয়াসিম বান্দিপুর জেলার বিজেপিপ্রধান ছিলেন।

ওই ঘটনার পর জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে টুইটে বলা হয়, বান্দিপুরে বিজেপি কর্মী ওয়াসিম বারির ওপর গুলি চালায় একদল অস্ত্রধারী। নির্বিচারে গুলি চালানোর সময় শুধু ওয়াসিম বারিই নন, মারাত্মক আহত হন তার বাবা বশির আহমেদ ও ভাই উমর বশির। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তারা তিনজনই সেখানে মারা যান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ