শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

লেবাননে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেবাননের বৈরুতে ভয়াবহ জোড়া বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত এবং অন্তত ৪ হাজার মানুষ আহত হয়েছেন। ব্যাপক এই হতাহতের ঘটনায় দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, আজ বুধবার (৫ আগস্ট) লেবানন সরকার হতাহতদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে এ ঘোষণা দেয়।

এর আগে বৈরুতে মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যার দিকে জোড়া বিস্ফোরণে পুরো শহর কেঁপে উঠে। বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৭৮ জন নিহত এবং প্রায় চার হাজার মানুষ আহত হন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী হামাদ হাসান বলেছেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে বুধবার (৫ আগস্ট) দেশটির মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন প্রেসিডেন্ট মিশেল। তিনি জানিয়েছেন, দেশে দুই সপ্তাহের জরুরি অবস্থা জারি করা হবে। জরুরি অর্থসহায়তাও ঘোষণা করেছে সরকার। দেশটির প্রেসিডেন্ট জরুরি তহবিল গঠন করেছে।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেন, ছয় বছর ধরে একটি গুদামে ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট অনিরাপদভাবে মজুত রাখা হয়েছিল। এটা অগ্রহণযোগ্য।

লেবাননের রেডক্রসের প্রধান জর্জ কেত্তানি স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, আমরা যা দেখছি তা একটি বিশাল বিপর্যয়। সর্বত্র ক্ষতিগ্রস্ত ও হতাহতের ঘটনা ঘটেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন এবং মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ