শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

করোনায় প্রতি ১৫ সেকেন্ডে একজনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে সংক্রমিত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। ভয়ংকর এই ভাইরাসটির কারণে বিশ্বে প্রতি ১৫ সেকেন্ডে প্রায় একজনের মৃত্যু হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক আল আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা যায়, গত ২ সপ্তাহ ধরে প্রতি ২৪ ঘণ্টা সময়ে গড়ে ৫ হাজার ৯০০ মানুষের মৃত্যু হচ্ছে ভাইরাসটির কারণে। সে হিসাবে প্রতি ঘণ্টায় মারা যাচ্ছে ২৪৭ জন। প্রতি ১৫ সেকেন্ডে প্রায় ১ জন। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত এবং মেক্সিকোতে।

ভাইরাসটির উৎপত্তি চীনে হলেও মার্চ-এপ্রিলের দিকে সংক্রমণের কেন্দ্রে পরিণত হয় ইউরোপ। এরপর মে, জুন ও জুলাইয়ে সংক্রমণের কেন্দ্রে পরিণত হয় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আমেরিকান অঞ্চল। ভাইরাসটির ভয়াল থাবা কোনোভাবেই আটকাতে পারছে না যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার সরকারগুলো।

আল আরাবিয়া বলছে, লাতিন আমেরিকান দেশগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ পৌঁছাতে একটু দেরি হয়েছে। এই অঞ্চলে ৬৪ কোটি মানুষের বসবাস। দেশগুলোর সরকার এই ভাইরাসের সংক্রমণ রোধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। এখন ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে তীব্র সংক্রমণের লাগাম কোনোভাবেই নিয়ন্ত্রণে আনতে পারছে না তারা।

ভাইরাসটির কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৪৯ লাখ ১৮ হাজার ৭৭০ জনের দেহে ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। মারা গেছে ১ লাখ ৬০ হাজার ৩২৩ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ