শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

তিনদিনে দক্ষিণ সিটির ১৪৯২১ মেট্রিক টন বর্জ্য অপসারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদের তৃতীয় দিনে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ ও স্থানান্তর সম্পন্ন। তিন দিনে ১৪৯২১ মেট্রিক টন বর্জ্য অপসারণ ও স্থানান্তর করা হয়েছে।

সোমবার ঈদুল আজহার তৃতীয় দিনে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের কোরবানির পশুর বর্জ্য রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত শতভাগ অপসারণ করা হয়েছে।

এ নিয়ে গত ৩ দিনে মোট ১৪৯২১ মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। তিন দিনে সর্বমোট ৪৬০৬টি ট্রিপের মাধ্যমে এই বর্জ্য অপসারণ করে মাতুয়াইলের ভাগাড়ে (ল্যান্ডফিল) স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ্য, কোরবানির প্রথম দুই দিনে ৩৩৯১টি ট্রিপের মাধ্যমে ১১১৯৮ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ হয়। সে হিসাবে ঈদের তৃতীয় দিন ৩৭২৩ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ ও স্থানান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ