বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সুন্দরভাবে নগরকে পরিষ্কার করতে পেরেছি: মেয়র আতিকুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিচ্ছন্নতা কাজে জড়িত সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মুহা. আতিকুল ইসলাম বলেছেন, সকলের সহযোগিতায় সুন্দরভাবে নগরকে পরিষ্কার করতে পেরেছি।

সোমবার (৩ আগস্ট) ডিএনসিসির পক্ষ থেকে পাঠানো ভিডিও বার্তায় মেয়র মুহা. আতিকুল ইসলাম একথা বলেন।

এসময় মেয়র কোরবানি ঈদে চ্যালেঞ্জের কথা তুলে ধরে বলেন, এবার একটু ব্যতিক্রমী ঈদুল আজহা ছিল। এখানে কোরবানির চ্যালেঞ্জ ছিল, করোনার চ্যালেঞ্জ ছিল, ডেঙ্গুর চ্যালেঞ্জ তো আছেই। এটা ছিল একটা চ্যালেঞ্জিং ঈদ। কিন্তু সকলের সহযোগিতায় আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দরভাবে নগরটাকে পরিষ্কার করতে পেরেছি।

তিনি বলেন, আমরা প্রথমবারের মতো ডিজিটাল হাটে ৪০০ কোরবানি দেয়ার চেষ্টা করেছি। এখানেও অনেক চ্যালেঞ্জ ছিল। আমরা মনে করি ভবিষ্যতে আপনারা (নগরবাসী) আমাদের নির্ধারিত স্থানে পশু কোরবানি দিবেন। আমরা চাই সুন্দর ঢাকা শহর গড়তে। যে শহরে আপনাদের বাচ্চারা সুন্দর পরিবেশে বড় হবে। ঢাকা শহর পরিষ্কার করা আমাদের সকলের দায়িত্ব। আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি ঢাকা শহরে কোনো ময়লা ফেলবো না, ঢাকা শহরের নিয়ম কানুন মেনে চলব।

এই শহর আমরা আপনাদের আদরের শহর। আসুন সকলে মিলে সুন্দর ঢাকা গড়ে তুলি। সকলে নিরাপদ দূরত্ব মেনে চলি, নিরাপদে থাকি, সুস্থ থাকি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ