সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

ঈদের ছুটি শেষে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঈদুল আজহা উপলক্ষে দুই দিন সকল রুটের যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ ছিলো। ছুটি শেষে আবারও চালু হয়েছে ট্রেন চলাচল। আজ সোমবার সকাল থেকেই বিভিন্ন রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে ঈদের দিন ও ঈদের পরের দিন অর্থাৎ ১ ও ২ আগস্ট দুই দিন সকল যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ রেখেছিলো বাংলাদেশ রেলওয়ে।

ঈদুল আজহা উপলক্ষে ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত সকল ধরনের মালবাহী ট্রেন চলাচল বন্ধ ছিলো। ছুটি শেষে সোমবার থেকে মালবাহী ট্রেন চলাচলও শুরু হয়েছে।

উল্লেখ্য, সাধারণ ছুটি শেষে সরকারি নির্দেশে গত ৩১ মে থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়। বর্তমানে বেশ কয়েকটি রুটে ১৭টি যাত্রীবাহী ট্রেন চলাচল করছে। তবে মালবাহী ট্রেন চলাচল অব্যাহত ছিলো করোনার সাধারণ ছুটির সময়েও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ