সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

‘শিগগিরই দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। অভ্যন্তরীণ নদীর পানি স্থিতিশীল থাকলেও ধীরে ধীরে বঙ্গোপসাগরে পানি নেমে যাচ্ছে। উজানের দেশ ভারত, নেপাল ও ভুটানে আগামী কয়েক দিনে ভারী বৃষ্টি না হলে বাংলাদেশের নদ-নদীর পানি কমবে।

শুক্রবার দুপুরে বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা ও আড়িয়াল খাঁ নদীর বিভিন্ন ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নদ-নদীর পানি নেমে গেলে স্বস্তি ফিরে আসবে। দেশের ৬৪ জেলায় ৪৩২টি খাল খননের কার্যক্রম চলছে। অবৈধ দখলদার উচ্ছেদসহ নানা কারণে খাল খনন কার্যক্রম বিলম্বিত হয়েছে। খাল খনন শেষ হলে সারা দেশে ৫০০ নদী খননের কাজ শুরু হবে।

এর আগে সকালে মন্ত্রী স্পিড বোটযোগে কীর্তনখোলা নদীর ভাঙনকবলিত সদর উপজেলার চরবাড়িয়া, চরমোনাই ও লামছড়ি এবং আড়িয়ালখাঁ নদীর কালীগঞ্জ এলাকা পরিদর্শন করেন।

-এএ