বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

কোরবানির ঈদে পাইলস ও হৃদরোগ রোগীদের চাই স্বাস্থ্য সচেতনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ।।

কোরবানি ঈদের সময় অন্যান্য সময়ের চেয়ে মাংস খাওয়া কিছুটা বেশি হয়। যেহেতু উৎসব কাজেই নিজের বাসা থেকে শুরু করে দাওয়াত- সবখানেই খাবার তালিকায় মাংস থাকেই। তবে দু’একদিন এ মাংস খাওয়া একটু বেশি হলে সমস্যা নেই। বিপত্তি বাঁধে যখন এই খাওয়ার পরিমাণ বেশি হয়ে যায়। একটু রয়ে-সয়ে না খেলে পেটের পীড়া, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হৃদরোগ আছে এমন রোগীদের সমস্যা আরও বেড়ে যেতে পারে।

পরিমাণমত মাংস খান: উৎসব মেনে অনেকে মাংস একটু বেশি পরিমাণে খান। আর বেশি মাংসে পেট ফাঁপা, জ্বালাপোড়া, ব্যথা ইত্যাদি সমস্যা হতে পারে। আর যদি এই সময়ে পানি পান করার পরিমাণ কমে যায় তাহলে সমস্যা বাড়বে আরও বেশি। দেখা দেবে কোষ্ঠকাঠিন্য। সাধারণভাবে কোনো নির্দিষ্ট খাবার খেতে নিষেধ নেই, কিন্তু পরিমাণ বজায় রাখা জরুরি। এক্ষেত্রে দিনের শুরু থেকেই খাবারের একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকা উচিত।

ঈদের দিন সকাল থেকে নানা ধরনের তৈলাক্ত খাবার, পোলাও, বিরিয়ানি, মুরগি, খাসি বা গরুর মাংস, কাবাব, রেজালা, চটপটি, দইবড়া কিংবা বোরহানির মতো টক খাবার সকাল আর দুপুরে কম খাওয়াই উত্তম।

পাইলস কী:পাইলস রোগটির সাথে আমরা হাজার বছর ধরে পরিচিতি,পাইলস বা হেমোরয়েড (বাংলায় অর্শ্ব বা গেজ)- এর নামকরন নিয়ে নানা ধরনের জটিলতা রয়েছে। তবে নাম যাই হোক না কেন, পাইলস হচ্ছে মলদ্বারের ভেতরের আবরনী, তার রক্ত নালী ও অন্যান্য মাংশ পেশীর সমন্বয়ে গঠিত একটি কুশন বা গদির ন্যায় তুলতুলে নরম অংশ। এটি মলদ্বারের ভেতরেই থাকে। কিন্তু যখন রোগ হিসাবে প্রকাশ পায় তখন ঝুলে বাইরে বের হয়ে আসতে পারে। এটা একপ্রকার ধাতুগত পীড়া। মলদ্বারের ভিতরে বা বাহিরের চার পাশের শিরা গুলো ফুলে মটরদানা কিংবা অঙ্গুরের মত কিংবা ছাগলের বাটের মত ছোট ছোট গলি বা টিউমার হলে তাকে অর্শ বা হেমোরয়েড বলে। অর্শ প্রধানত দুই প্রকার যথা অন্তর্বলি ও বহির্বলি এইছাড়া এক প্রকার অর্শকে মিশ্র বলি বলে। যেটি বাহির উভয় স্থানে থাকে।

আনুষাঙ্গিক চিকিৎসা: তিনটি বিষয়ে লক্ষ রাখিতে হইবে। ১. আহার ও ভ্রমন সমন্ধে নিয়ম পালন। ২. নিয়মিত পায়খানা পরিস্কার হওয়ার ব্যবস্থা করা। ৩. অর্শের স্থানটিকে ভালোভাবে পরিস্কার রাখা।

প্রতিরোধের উপায়: সময়মত কোষ্ঠকাঠিন্য ও ডায়রিয়ার সমস্যা থাকলে চিকিৎসা করা, টয়লেটে বসে বসে পেপার বা বই না পড়া, খাবারের সঙ্গে আঁশ জাতীয় জিনিস যেমন : ফল, সবজি, সালাদ পরিমাণ মতো খাওয়া, দৈনিক ৬-৮ গ্লাস পানি পান করা, ভারী ওজন না